1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ঈদের রাঙা সকালে হাবিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
  • ১২৬ Time View

ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন সময়ের অন্যতম শীর্ষ সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

এরইমধ্যে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে হাবিবের ছেলেবেলা, বেড়ে ওঠা, স্কুলজীবন, পারিবারিক জীবন ও সংগীতচর্চার নানা দিক সম্পর্কে জানা যাবে।

এটাই তার প্রথম আত্মজীবনীমূলক অনুষ্ঠান, যেখানে ব্যক্তিজীবন নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন হাবিব।

অনুষ্ঠানের দুই উপস্থাপক দিনাত জাহান মুন্নী ও মৃদুল আহমেদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথনে উঠে এসেছে তার জীবনের অনেক স্মৃতিকথা।

এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও মাহতাব মীর্জা। ‘রাঙা সকাল‘ ঈদুল আযহা’র তৃতীয় দিন মাছরাঙা টেলিভিশনে সকাল সাতটায় প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ