1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি মেসির গোলে বার্সেলোনাকে হারাল ইন্টার মায়ামি জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী অনুমতি ছাড়া মধ্যরাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং পীরের কারণে ভোট দেন না রূপসার নারীরা, জামায়াতের উঠান বৈঠক পাকিস্তানে আইসিসির জরুরি বৈঠক, গেলেন বিসিবি সভাপতি থাইল্যান্ডে সংসদ নির্বাচন, চলছে গণভোটও ঝামেলা ছাড়া যেভাবে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা, প্রকাশ করেননি স্বামীর নাম

৩৮৪ কোটি টাকা বকেয়া থাকায় গতি কমানো হলো ইন্টারনেটের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪২ Time View

বকেয়া বিল আদায়ে দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ১৯টির ব্যান্ডউইথ ডাউন করে দিয়েছে সাবমেরিন ক্যাবল কোম্পানি। এতে দেশে ইন্টারনেট গ্রাহকরা অনেকে ধীর গতির ইন্টারনেট সেবা পাচ্ছেন।
জানা যায়, ১৯টি আইআইজির কাছে ৩৮৪ কোটি টাকা পাওনা আছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। বকেয়া পরিশোধ না করায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাতের পরে বিএসসিপিএলসি আইআইজিগুলোর গড়ে ২৫ শতাংশ ব্যান্ডউইথ তথা ৬২৫ জিবিপিএস ডাউন (সীমিত) করে দেওয়া হয়। এর প্রভাবে ধীর গতির ইন্টারনেট সেবার পাচ্ছেন অনেক ব্যবহারকারী।
দেশের মোট ব্যবহৃত (৫১০০ জিবিপিএস) ব্যান্ডউইথের মধ্যে ২৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি করে বিএসসিপিএলসি।
সংশ্লিষ্টরা বলছেন, আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ব্যাকআপ থাকায় ইন্টারনেটে সেবায় ধীরগতির প্রভাব খুব একটা বোঝা যাচ্ছে না। ছুটির দিন হওয়াও প্রভাব পড়ছে কম। কারণ শুক্র-শনি অনেক অফিস-আদালত বন্ধ থাকায় ইন্টারনেট কম ব্যবহার হয়। এর মূল প্রভাব বোঝা যাবে রোববার।
এ প্রসঙ্গে বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ব্যাকআপ থাকায় খুব একটা প্রভাব পড়ছে বলে আমাদের মনে হয় না।
তিনি জানান, সরকারের নির্দেশে ব্যান্ডউইথ ডাউন করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এত টাকা বকেয়া রেখে ব্যান্ডউইথ সরবরাহে আমাদের কঠোর হতে বলা হয়। একটি আইআইজি বকেয়া আপডেট করায় তাদের সার্ভিস রিস্টোর করা (আগের অবস্থায়) হয়েছে। আমরা নেটওয়ার্কস নামের একটি আইআইজির কাছে ৬১ কোটি টাকা পাবো। দীর্ঘদিন বলার পরও তারা বকেয়া পরিশোধ না করায় তাদের ব্যান্ডউইথের বেশি অংশ ডাউন করা হয়েছে।
আগামী রোববারের মধ্যে আইআইজিগুলো বকেয়া পরিশোধ করলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘কোম্পানিগুলোর কাছে অনেকবার বকেয়া চাওয়া হয়েছে। তারা দেয়নি। গ্রাহকদের কাছ থেকে তারা টাকা আদায় করে। সরকারকে রাজস্ব কেন দেবে না?’
জানা যায়, আইআইজিদের কাছ থেকে পাওনা আদায়ে গত ১৩ জুলাই বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিভিন্ন অপারেটরের কাছে বিএসসিপিএলসির বকেয়ার পরিমাণ ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে ৯টি অপারেটরের কাছেই তারা পায় ১৮১ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ