1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

‘অর্ডার অব অস্ট্রেলিয়া’র সদস্য শচীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১২
  • ১২৯ Time View

ভারতের কিংবদন্তি ক্রিকেট ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’র সম্মানিত সদস্য হচ্ছেন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এ ঘোষণা দিয়েছেন।

জুলিয়া গিলার্ড ঘোষণা দিয়ে বলেন, বিদেশিদের খুব কমই এ সম্মানে ভূষিত করা হয়। তবে টেন্ডুলকার হচ্ছেন বিশেষ একজন। জুলিয়া গিলার্ড এ মুহূর্তে অস্ট্রেলিয়ার অনুন্নত অঞ্চলে পরিচালিত ক্রিকেট ক্লিনিক পরিদর্শন করছেন। ম্যাজিক বাস অরগানাইজেশনের পরিচালনায় এতে আড়াই লাখ শিশু ক্রিকেট বিষয়ক শিক্ষা নেয়।

শিগগিরই ভারত সফরে এসে দেশটির মন্ত্রিসভার সদস্য সাইমন ক্রিয়েন এ সম্মান শচীনের হাতে তুলে দেবেন।

১৯৭৫ সালে ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার রানি দ্বিতীয় এলিজাবেথ এ সম্মান দেওয়ার রীতি চালু করেন।

মোট পাঁচটি বিভাগে অর্ডার অব ‍অস্ট্রেলিয়ার সম্মান দেওয়া হয়। এর মধ্যে ‘মেম্বার অব দি অর্ডার অব ‍অস্ট্রেলিয়া’ একটি।

বিদেশি হিসেবে শচীন টেন্ডুলকার এ সম্মান এই প্রথম পেলেন না, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা এ সম্মান পান। এছাড়া ১৯৮৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ‘অফিসার অব দি অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মান পান।

ডান-হাতি ব্যাটসম্যান শচীন সমসাময়িক কালের ক্রিকেটের নিখুঁত প্লেয়ার হিসেবে বিবেচিত। তার ঝুলিতে ১৯০ টেস্টে ১৫,৫৩৩ রান ও ৪৬৩ ওয়ানডে ম্যাচে (ওডিআই) ১৮,৪২৬ রান রয়েছে। এছাড়া শচীন একমাত্র প্লেয়ার, যার টেস্ট-ওয়ানডে মিলিয়ে একশটি শতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ