1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

উপ-নির্বাচন টাঙ্গাইল-৩ আসনে আ’লীগের প্রার্থী শহীদুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
  • ১১১ Time View

টাঙ্গাইল-৩ আসনের উপ-নির্বাচনে শহীদুল ইসলাম লেবুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণ ভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মুলতবি সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভাশেষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস \এ তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১২ অক্টোবর সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন করার জন্য আহ্বান করা হয়।

১৩ ও ১৪ অক্টোবর দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়। প্রতিটি মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার টাকা। মোট ৫ জন এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আগামী ১৮ নভেম্বর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ