1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

নারায়ণগঞ্জে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
  • ১০৬ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (এইপিজেড) হাইল্যান সোয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকেরা ৩ মাসের বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশে করেছে।

বেলা সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে কারখানার কয়েক শ’ শ্রমিক অংশ নেন।

তাদের এ মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহম্মেদ পলাশসহ অনেক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিকেরা ঈদের আগে তাদের বেতন ও বোনাস পরিশোধের দাবি করেন। না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাইল্যান স্যুয়েটারের শ্রমিক তোফাজ্জল হোসেন, আবু জাফর, সেলিম ও মহসিন জানান, কারখানাটিতে প্রায় ৫শ’ শ্রমিক কাজ করেন। গত ৩ মাস ধরে তারা বেতন ও বোনাস পাচ্ছেন না। গার্মেন্টস মালিক পক্ষ তাদের বকেয়া বেতন বোনাস দেই দিচ্ছি বলে টালবাহনা শুরু করেছেন। মালিক পক্ষ থেকে তাদের পাওনা বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য তারিখ দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,  র্যাব-১১ এইপিজেড শাখার অধিনায়ক, শিল্প পুলিশ সুপার, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এইপিজেজডের মহা ব্যবস্থাপক বরাবর তাদের তিন মাসের বকেয়া বেতন বোনাস ও উৎসব ভাতা প্রদান প্রসঙ্গে লিখিত আবেদন আবেদন জানান। কিন্তু তাতেও কোনো সমাধান না হওয়ায় দাবি আদায়ে তারা রাস্তায় নেমে মানববন্ধন করছেন।

নারায়ণগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম জানান, কারখানার মালিক এখন শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে পারবেন না বলে জানিয়েছেন। এর আগে এই কারখানার মালিক জাকির হোসেন ঢাকার মিরপুরে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে সেখান থেকে চলে আসেন। এখানেও একই অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে কারখানা মালিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা বলে জানান তিনি।

এ ব্যাপারে হাইল্যান সোয়েটার ইন্ট্যারন্যাশনাল কারখানার মালিক জাকির হোসেনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ