1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

ক্রীড়া মন্ত্রীকে বিসিবি সভাপতির চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র জন্য নতুন সভাপতি চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে চিঠি দিয়েছেন বর্তমান সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

ক্রীড়ামন্ত্রী আহাদ আলী মোস্তফা কামালের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিসিবি সভাপতি আমাকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি আমাকে অনুরোধ করেছেন বিসিবির জন্য আরেকজন সভাপতি মনোনয়নের জন্য। আমরা নতুন সভাপতি মনোনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

বিসিবি সভাপতি মোস্তফা কামালের মোবাইলফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। অনেকবার রিং বাজলেও তিনি ফোন ধরেননি।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুবুর রহমান জানিয়েছেন, বিসিবি সভাপতি মোস্তফা কামাল লোক মারফত সোমবার বিকেলে একটি চিঠি পাঠিয়েছেন ক্রীড়া মন্ত্রীর আহাদ আলী সরকারের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ