1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আ’লীগের জাতীয় কমিটির সভা এমপিদের সঙ্গে তৃণমূলের দূরত্ব কমানোর তাগিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১০৫ Time View

সংসদ সদস্যদের সঙ্গে দলের দূরত্ব কমাতে না পারলে আগামী নির্বাচনে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্যরা।

শনিবার আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় তারা এ আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছে সভাসূত্র।

সভায় জাতীয় কমিটির সদস্যরা দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার পরামর্শ দেন।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের দ্বিতীয় সর্বোচ্চ ফোরামের এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্র আরো জানায়, সভায় জাতীয় কমিটির ২৩ জন সদস্য বক্তব্য রাখেন। এ সময় নেতারা তৃনমূলে দলের সাংগঠনিক দুর্বলতা তুলে ধরেন। তারা বিভিন্ন স্থানে তৃনমূল সংগঠনের সঙ্গে দলীয় সংসদ সদস্যদের দূরত্বের অভিযোগ করেন।

একই সঙ্গে তারা এখনই এই সংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা ও এমপিদের সঙ্গে দলের দূরত্ব কমানোর তাগিদ দেন।

এটা করা না গেলে পরবর্তী নির্বাচনে দলকে এর মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তারা।

সূত্র আরো জানায়, বৈঠকে জাতীয় কমিটির সদস্যরা মিডিয়ার সমালোচনও করেন।

তারা বলেন, “বর্তমান সরকারের আমলে যে সব টেলিভিশন চ্যানেল অনুমোদন নিয়েছে তারাই সরকারের বিরুদ্ধে বেশি সোচ্চার। পত্রিকা খুললেই শুধু সরকারে বিরুদ্ধে রিপোর্ট। সরকার অনেক উন্নয়নমুলক কাজ করলেও সেগুলো মিডিয়াতে আসছে না।”

সভায় বিগত অর্থবছরে দলের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। গত দু’বছরে আওয়ামী লীগের যে আয় ব্যয়ের হিসাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে তাও অনুমোদন হয়। বিগত দুই অর্থ বছরে আওয়ামী লীগের আয় প্রায় চার কোটি টাকা এবং ব্যায় প্রায় তিন কোটি টাকা দেখানো হয়েছে বলেও জানায় সভাসূত্র।

বৈঠকে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটির মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। কাউন্সিলে এর অনুমোদন নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ