1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সিরাজগঞ্জে ১০টি কঙ্কালসহ চিকিৎসক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১১৪ Time View

সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে ১০টি মানবকঙ্কাল উদ্ধার করেছে র‌্যাব-১২।

ঘটনার সঙ্গে জড়িত এক চিকিৎসককে আটক করা হয়েছে। ওই চিকিৎসকের নাম তানভীর (৩০)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

তানভীর ঢাকার মিরপুর-১২ এলাকার প্রাইম ব্যাংক সংলগ্ন ১১/২ নম্বর বাড়িতে বাস করেন। তার বাবার নাম সোহরাব আলী তালুকদার।

জিজ্ঞাসাবাদের র‌্যাবকে তিনি জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক ডোমের কাছ থেকে তিনি কঙ্কালগুলো সংগ্রহ করেছেন।

র‌্যাব-১২-এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) গোলচত্বর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০১৪) তল্লাশি চালিয়ে মৃত মানুষের ১০টি কঙ্কাল ও হাড়গোড়সহ তানভীরকে হাতেনাতে আটক করে র‌্যাব।

উদ্ধারকৃত কঙ্কাল ও হাড়গোড়ের দাম আনুমানিক ১০ লাখ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় র‌্যব মামলা করে আটক তানভীরকে রাতেই পুলিশে সোপর্দ করেছে।

পরে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ওসি মেহেদী হাসান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ