1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

পা ভেঙে যাওয়ায় শিক্ষামন্ত্রীর ময়মনসিংহ সফর স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২
  • ১২১ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পা ভেঙে যাওয়ায় চিকিৎসক তাকে ১৫ দিন বেড রেষ্টে থাকার পরামর্শ দিয়েছেন। এ কারণে শুক্রবার তার ময়মনসিংহ সফর স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায় এ প্রতিনিধিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকাল ১০ টায় ময়মনসিংহের শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির আয়োজনে ‘জাতীয় জীবনে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এ সেমিনার শেষে ময়মনসিংহ শহরতলী খাগডহর এলাকায় প্রতিষ্ঠিত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজও পরিদর্শনে যাবার কথা ছিল তার।

কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই তার পা ভেঙে যাওয়ায় শুক্রবারের ময়মনসিংহের সফর স্থগিত করা হয়েছে বলে জানান বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম।

তিনি জানান, ‘শিক্ষামন্ত্রী সুস্থ হলে ময়মনসিংহে আসবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ