1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ফ্রান্সকে হারিয়ে জয়ে ফিরল জার্মানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

বড় ম্যাচেই জেগে উঠল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হেড কোচের পদত্যাগ্যের পরেই স্বরূপে ফিরল তারা। হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে দলটি। জালের দেখা পেয়েছেন থমাস মুলার ও লেরয় সানে।
বিশ্বকাপে ভরাডুবির পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারের পর নিজেদের খুঁজছিল জার্মানরা। এই ম্যাচের আগে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ায় পদত্যাগ করেন কোচ। এরপরেই যেন সাফল্য পায় দলটি। কাতার বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষেই পেলো জয়ের দেখা।

নিজ মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে গোলের দেখা পেয়ে যায় জার্মানি। মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেন থমাস মুলার।
বল দখলে জার্মানিকে ছাড় দেয়নি ফরাসিরা। গোলমুখে শটেও এগিয়ে ছিল তারাই। তবে প্রথমার্ধে গোলটি আর শোধ দিতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে চলে খেলা। ফরাসিরা তো গোল শোধ দিতে পারেইনি, বরং ৮৭ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায়। তবে ম্যাচ শেষের ১ মিনিট আগে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক একটি গোল পেয়ে যায় ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ