1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে দুই চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নির্মাণ এবং নগর সরকার ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ দুটি চুক্তিতে স্বাক্ষর করা হয়।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বৈঠক করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান।
এর আগে দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। সকালে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করার উদ্দেশ্যে রওনা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ