1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

আল-আরাফাহ্‌ ব্যাংকের ৯৯তম শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২
  • ১১৯ Time View

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।

মুন্সীগঞ্জের রামপালে শাখাটি বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ জেড এম শামসুল আলম ও রামপাল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিসেস মর্জিনা বেগম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. হাবিব উল্লাহ্‌, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবেদ আহমেদ খান, ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ