1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হয়নি : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি নেতারা সবসময় মিথ্যা কথা বলেন। তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না। বিদেশিদের কাছে ধরনা দিয়ে তাদের লাভ হয়নি। ভিসা নীতি নিয়ে কথা বলে বিএনপি নেতারা নিজেরাই ভিসা নীতিতে ফেঁসে গেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, হত্যা-সন্ত্রাসের মধ্য দিয়ে হ্যাঁ-না ভোট করে ক্ষমতায় এসেছিল বিএনপি। এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার অনেক আগেই আইনের মাধ্যমে বাতিল হয়ে গেছে। তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জণগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবে না।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে বর্তমানে দেশের সকল মানুষই শেখ হাসিনা সরকারের উপকারভোগী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামশুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ