1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ফের মরক্কোর কাছে হারল ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

ফুটবলে মরক্কো রূপকথা চলছেই। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল হাকিমি-ইয়াসিন বুনোরা। এরপর গেল মার্চে মুখোমুখি দেখায় ব্রাজিলকে হারিয়েছিল দেশটি। সর্বশেষ নারী বিশ্বকাপেও চমক দেখিয়েছেন মরক্কোর মেয়েরা।
আবারও ব্রাজিলকে হারাল আফ্রিকান দেশটি। তবে এবার জাতীয় দল নয়, বয়সভিত্তিক টিমে। শুক্রবার ব্রাজিলিয়ান অনূর্ধ্ব-২৩ দলটিকে ১-০ গোলে হারিয়েছে মরক্কোর যুবারা।

প্যারিস অলিম্পিক ২০২৪ সালের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকান দেশটিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। মরক্কোর ফেজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে সিরিজ শুরু করেছে জুনিয়র সেলেসাওরা।
এদিন ম্যাচের প্রথমার্ধে তেমন জোরালো আক্রমণ শানাতে পারেনি দুই দলের কেউই। ফলে গোলের গেরোও খোলা যায়নি। দ্বিতীয়ার্ধে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফের ম্যাচ শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল।

ব্রাজিলের একের পর এক আক্রমণের মুখে পাল্টা অ্যাটাকে লিড নেয় স্বাগতিকরা। ৭৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জাকারিয়া এল ওউহাদি বল জালে জড়ান। ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো মরক্কো। তবে বরাত মন্দ। ম্যাচের ৮১ মিনিটে সালিম এল জাবেরির গোলটা অফসাইড ঘোষণা করে রেফারি।
শেষদিকে খেলায় ফেরার বেশ চেষ্টা করেও সমতা আনতে পারেনি ব্রাজিল। আগামী ১১ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ