1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শাহরুখের ‘জওয়ান’ দেখছে বাংলাদেশের দর্শক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তাদের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের দর্শকরাও আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দেখতে পারছেন সিনেমাটি। এরই মধ্যে শাহরুখের এ সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন। তারা টিকিট কেটে রাতের শো দেখছেন।

মিরপুর থেকে রাজিব এসেছেন সকাল ১০টার দিকে। তিনি জাগো নিউজকে বলেন, সকালে এসেছি এখন টিকিট হাতে পেয়েছি। খুব ভালো লাগছে। যা বলে বুঝাতে পারবো না।

এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকে স্টার সিনেপ্লেক্সে কোনো ছবি চলেনি। কিন্তু এখন ‘জওয়ান’ ছবি দেখানোর সিদ্ধান্ত হয়েছে।

মহাখালীর বাসিন্দা সুমি বলেন, স্বপ্ন মনে হচ্ছে, যেদিন বিশ্বের অন্যান্য দর্শকরা ‘জওয়ান’ দেখতে শুরু করেছেন, বাংলাদেশে সেদিন শুরু হয়েছে। টিকিট কাউন্টারে এত দীর্ঘ লাইন তাও কিছু মনে হচ্ছে না।

জাহিদ নামে এক দর্শক বলেন, প্রথম শো দেখার ইচ্ছা আছে। তাই দুপুরে এসেছি। কিছুক্ষণ আগে টিকিট দেওয়া শুরু হয়।

মাহি নামে একজন বলেন, সকাল ৯টায় এসেছি। আশা করছি ‘জওয়ান’ দেখে বাড়ি যাবো।

‘জওয়ান’ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, আজই (৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি। শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে

রংধনু গ্রুপও সিনেমাটি বাংলাদেশে আমদানির সঙ্গে যুক্ত। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার ও যোগি বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ