1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে : আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিও হচ্ছে। ইতোপূর্বে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারব বলে আশাবাদী।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশ বাহিনী শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে চমৎকার পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আইনশৃঙ্খলার অবনতি জনিত যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দিবে সেই অর্পিত দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনী জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আফিফা আল-বেলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ