1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নীরবে ঢাকায় ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭৩ Time View

সাকিব কবে দেশে ফিরে অনুশীলনে যোগ দেবেন? কোটি টাকা মূল্যের প্রশ্ন। যে প্রশ্নের উত্তর আসলে কারোরই জানা ছিল না। বিসিবির একজন কর্তাও দায়িত্ব নিয়ে নিশ্চিত করে বলতে পারেননি যে, সাকিব অমুক দিন আসবেন। তবে বিসিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছিল যে, ২১ আগস্ট পর্যন্ত ছুটি আছে বাংলাদেশ অধিনায়কের।

শ্রীলঙ্কার এলপিএল খেলতে ২১ আগস্ট পর্যন্ত এনওসি বা ছাড়পত্র নিয়ে গেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার। শেষ খবর, ওই এনওসির শর্ত মেনেই আজ পড়ন্ত বিকেলে দেশে ফিরেছেন সাকিব। সোমবার বিকেল সাড়ে ৫টার কয়েক মিনিট পর এমিরাটসের ফ্লাইটে দুবাই হয়ে রাজধানী ঢাকা পৌঁছেছেন সাকিব।

তার আগে তিনি আর মোহাম্মদ আশরাফুল দুবাইতে একটি সোনার দোকানের উদ্বোধন করেন। সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে সোমবার বিকেলে খুব চুপিসারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে বাসায় চলে গেছেন সাকিব। মিডিয়ার মুখোমুখি হননি। প্রচারমাধ্যমের সাথে কোনো কথা বলার সুযোগও দেননি। সবার অগোচরে বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে একটানা ৪ দিন (মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধ ছিল) ক্লোজডোরে এগিয়ে চলা টিম বাংলাদেশের প্র্যাকটিস ২ দিন বিরতি ছিল। শুক্র ও শনিবার ছুটির পর ২০ আগস্ট থেকে আবার টানা তিনদিন অনুশীলন শুরু হয়েছে, যার দ্বিতীয় দিন ছিল আজ।

সোমবার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। কাল মঙ্গলবারও চলবে অনুশীলন। আগামী পরশু ২৩ আগস্ট প্র্যাকটিস বিরতি।

সাকিব কি কাল ২২ আগস্টই অনুশীলনে যোগ দেবেন? নাকি দুদিন বিশ্রাম নিয়ে ২৪ ও ২৫ প্র্যাকটিস করে জাতীয় দলের সাথে এশিয়া কাপ খেলতে কলম্বো যাবেন, সেটাই দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ