1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

অনেক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতনের দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আগামী জাতীয় নির্বাচন হবে অংশগ্রহণমূলক। অনেক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছে। বিরোধী দল বলতে তো শুধু বিএনপি নয়।
আজ সোমবার বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন নির্বাচনের আগে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে, তারা দেখেছেও। দিবাস্বপ্ন দিবাস্বপ্নই। কোনো ফল হয়নি। হবেও না।’
নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না- জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেয়ারটেকার সরকার নো মোর। কোনোভাবেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না। প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না।’

তিনি বলেন, মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি অরাজকতা সৃষ্টি করে। তারা সমাবেশের নামে হামলা ভাঙচুর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ