1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ইতালির দায়িত্ব ছাড়লেন মানচিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭৩ Time View

ইতালি ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রবের্তো মানচিনি। পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর আজ্জুরিদের ইউরো জেতানো কোচ হঠাৎ সরে দাঁড়ালেন। ঠিক কী কারণে দায়িত্ব ছাড়লেন তা জানাননি।
২০২৪ সালের ইউরো শুরুর ১০ মাস আগে পদ ছাড়লেন ইতালির সাবেক ফরোয়ার্ড। ইতালিয়ান ফেডারেশনও তার সাথে বিচ্ছেদ মেনে নিয়েছে। ফেডারেশনটি বিবৃতিতে বলেছে, ‘ইতালিয়ান ফুটবল ফেডারেশন ঘোষণা করছে জাতীয় দলের প্রধান কোচ রবের্তো মানচিনির পদত্যাগের একটি পত্র তারা পেয়েছে।’
‘এভাবেই আজ্জুরিদের একটি অধ্যায় শেষ হল, যা ২০১৮ সালে শুরু হয়েছিল। এরমধ্যে রয়েছে ২০২৩ সালে নেশনস লিগের ফাইনাল, ২০২০ সালে ইউরো জয়, যা দেখিয়েছে কীভাবে একটি দল তৈরি করতে হয়।’
‘উয়েফা ইউরো-২০২৪ বাছাইপর্বের কথা বিবেচনায় রেখে ইতালিয়ান ফুটবল ফেডারেশন যা ফেডারক্যালসিও নামে পরিচিত খুব দ্রুতই জাতীয় দলের জন্য নতুন কোচের নাম ঘোষণা করবে।’
পাঁচ বছরের রাজত্বে মানচিনি মোট ৩৭ ম্যাচ জিতেছেন, ড্র ১৫টিতে এবং হার ৯ ম্যাচে। তার সময়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইতালির অষ্টম অবস্থানে উঠে আসে।
৫৮ বর্ষী মানচিনি ২০১৮ সালে ইতালির দায়িত্ব নিয়েছিলেন। পরে বেশ চড়াই-উৎরায় পার করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক সফল কোচ। তার অধীনে ২০২০ সালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জেতে ইতালি। ২০২২ সালে বিশ্বকাপের বাছাইপর্ব উতরে মূলপর্বে খেলতে পারেনি ইউরোপের অন্যতম সফল দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ