1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে বন্ধ খেলা দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ

নতুন লুকে মিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

নতুন লুকে দেখা দিলেন বিদ্যা সিনহা মিম। এবার তাকে দেখা যাবে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায়। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

বুধবার (৯ আগস্ট) ফেসবুক পোস্ট ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার লুকে ছবি প্রকাশ করনে বিদ্যা সিনহা মিম। ছবিকে দেখায় পান্না কায়সার ও শহীদুল্লা কায়সার চরিত্রে মিম ও মন্ওয়ার। সঙ্গে মিম লিখেছেন, পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার।

এদিকে সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে। এতে আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে সিনেমার গল্প তৈরি হয়েছে।

এদিকে আগামী ৮ সেপ্টেম্বর মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাবে। এ টি প্রযোজনা করেছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন, মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার। মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ