1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

অক্ষয়ের ‘ওহ মাই গড-২’ সিনেমা বিতর্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৮২ Time View

বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড-২’ সিনেমার নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন ভারতের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত। সেন্সরের তরফে ‘এ’ ক্যাটাগরির ছাড়পত্র পাওয়ার পর সিনেমা থেকে মন্দির চত্বরে শুট হওয়া দৃশ্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে।

মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত চিঠি লিখলেন অক্ষয় কুমারের সিনেমাতাকে নির্মাতাকে। এছাড়াও জেলা কালেক্টরকেও একটি মেমো দিয়েছে মঙ্গলবার আয়োজিত জন সুনাইয়ের সময়। সেখানে তিনি দাবি তুলেছেন এ সিনেমা ওই জেলায় প্রদর্শন বন্ধ করা উচিত।

মহাকাল মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেন, ‘আমরা প্রথম থেকেই ‘ওহ মাই গড-২’ সিনেমার বিরোধিতা করে এসেছি। কারণ মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল যে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য রয়েছে সিনেমায়। আমরা বিরোধিতা করি এবং সফলও হই। সিনেমার ২০ দৃশ্যে কাটা হয়েছে এবং সিনেমাকে ‘এ’ ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষে।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের দাবি হচ্ছে মহাকাল মন্দির, মহাদেব এবং মহাকাল চত্বর সম্পর্কিত সমস্ত দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। যদি ওই দৃশ্যগুলো না সরানো হয় তাহলে আমরা ক্রিমিন্যাল কেস রেজিস্টার করব। আমরা প্রয়োজনে হাইকোর্টেও যাব এবং গোটা দেশ থেকেই সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানাব।’

এছাড়াও তারা জেলার কালেক্টরের কাছে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছেন এবং তার কাছে অনুরোধ জানিয়েছেন যে যদি জেলায় এ সিনেমা মুক্তি পায় তাহলে তা নিষিদ্ধ করা হয় যেন। ‘অল ইন্ডিয়া পূজারি মহাসঙ্ঘ’-এর হয়ে আইনজীবী অভিলাষ ব্যাস এই নোটিশ পাঠিয়েছেন সিনেমার পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, অভিনেতা অক্ষয় কুমারের কাছে। এছাড়া তিনি ওই চিঠি পাঠিয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশীকেও।

‘ওহ মাই গড-২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১১ অগাস্ট। এটি পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ সিনেমার সিক্যুয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ