1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিশ্বখ্যাত হিলটন হোটেল ঢাকায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
  • ১৭২ Time View

বিশ্বখ্যাত হিলটন হোটেল এবার বাংলাদেশে আসছে। ২০১৫ সালের মধ্যে তারা ২৫০ কক্ষ বিশিষ্ট ‘হিলটন ঢাকা’ নামে কার্যক্রম শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। হোটেলটির স্থান নির্ধারণ করা হয়েছে রাজধানীর গুলশান এভিনিউতে।

হিলটন ঢাকা হোটেলটির ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে এর মূল প্রতিষ্ঠান হিলটন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের প্রিমিয়ার হোটেলস অ্যান্ড রিসোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

এ ব্যাপারে হিলটন ওয়ার্ল্ডওয়াইডের মধ্যপ্রাচ্য ও এশিয়া-ভূমধ্যসাগরীয় অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ক্লাউ বলেন, “এশিয়া-ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমাদের ব্র্যান্ডের দ্রুত প্রসারের জন্য আমরা কাজ করছি। হিলটন ওয়ার্ল্ডওয়াইড এবং হিলটন ব্র্যান্ড ঢাকায় প্রবেশ করার ঘটনা আমাদের জন্য একটি উল্লেখ্যযোগ্য মাইলফলক।”

হিলটন হোটেলস অ্যান্ড রিসোর্টসের বৈশ্বিক প্রধান ডেভ হর্টন বলেন, “আতিথেয়তায় আমাদের প্রতিষ্ঠান বিশ্বে সেরা। আর বাংলাদেশে হিলটন ঢাকা আমাদের দ্রুত প্রসারমান ব্র্যান্ডের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করবে। এখানে বিশ্বমানের সেবা নিশ্চিত করা হবে।”

চুক্তির ব্যাপারে প্রিমিয়ার হোটেলস অ্যান্ড রিসোর্টসের চেয়ারম্যান ড. এইচবিএম ইকবাল বলেন, “হিলটন ঢাকা, আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে হিলটন ওয়ার্ল্ডওয়াইডের এটাই প্রথম যৌথ উদ্যোগ। এ হোটেলটি অবসর কাটানো এবং বাণিজ্যিক কাজে ভ্রমণকারীদের আরামদায়ক এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস।”

হিলটন ঢাকা হোটেলের থাকছে ২৪ ঘণ্টা খোলা ডাইনিং রেস্টুরেন্ট, দু’টি বিশেষ রেস্টুরেন্ট, একটি লবি লাউঞ্জ, সাথে থাকছে একটি বার। এছাড়াও থাকছে, স্পা ও ফিটনেস সেন্টার, একটি রুফটপ সুইমিং পুল, একটি বলরুম, লাইফস্টাইল মিটিং ফ্লোর এবং গাড়িপার্কিং সুবিধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ