1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (৩১ জুলাই) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে এক হাজার ৮৩৮ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ছাড়াও ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ১৬টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ