1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

বিএনপি আবারো জ্বালাও পোড়াও রাজনীতি করতে চায় : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৮ Time View

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, “বিএনপি আবারো জ্বালাও পোড়াও রাজনীতি করতে চায়।” বিএনপি মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। বিএনপির মিথ্যা অপপ্রচার থেকে সবাইকে সজাগ থাকতে হবে। একই সময় তিনি বলেন, ভোটে না এসে বিএনপি ক্ষমতায় যেতে চায়।
বুধবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের ধারা, উন্নয়ন ও জনগণের অধিকার বজায় রাখতে আগামী নির্ব্চানে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। আবারো বিএনপি জ্বালাও পড়াও রাজনীতি করতে চায়। এবার সে রকম করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা কঠোর হস্তে প্রতিহত করবে।
বোদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।
বর্ধিত সভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি সর্ব প্রথম দলে তার সদস্য পদ নবায়ন করেন। পরে অনেকেই আওয়ামী লীগের নতুন সদস্যপদ গ্রহণ করেন এবং দলের নেতা কর্মীরা তাদের সদস্য পদ নবায়ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ