1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শাহজাহানপুরে যুবলীগ নেতা হত্যায় জড়িত সবাই শনাক্ত : ডিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬৬ Time View

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবার নাম পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকারীরা শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (২২ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে, তাদের নাম, নম্বর আমরা পেয়েছি।আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করবো।
যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, সেহেতু এই ঘটনার কোনো লিংক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, দুটি ঘটনাই শাহজাহানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি শিগগিরই গ্রেপ্তার করব। গ্রেফতারের পরে আমরা দেখবা দুই ঘটনার মিল আছে কি না।
পুরান ঢাকায় কারা তাহলে এখন আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা শলাপরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করবো আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ