1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অস্ট্রেলিয়া মহিলা দল আবারও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১২৮ Time View

অস্ট্রেলিয়ার পুরুষ দল সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দেশে ফিরে গেলেও ফাইনাল খেলার জন্য থেকে গিয়েছিলো তাদের মহিলা ক্রিকেট দল। রোববারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে চার রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে তারা।

অস্ট্রেলিয়া মহিলা দল:১৪২/৪ (২০ ওভার)
ইংল্যান্ড মহিলা দল: ১৩৮/৯ (২০ ওভার)
ফল: অস্ট্রেলিয়া চার রানে জয়ী

টসে হেরে লাভই হয়েছে অস্ট্রেলিয়ার, আগে ব্যাটিং করতে পেরেছে। টসে জিতলেও তারা ব্যাটিংই করতো। ইংল্যান্ডের ইচ্ছায় ব্যাটিং করতে নেমে দারুণ খেলে অসি একাদশ। প্রত্যেক ব্যাটার রান পেয়েছেন। ইংলিশ বোলিংয়ের বিপক্ষে জুটিও গড়ে তোলে। ওপেনিং জুটিতে এসেছে ৫১ রান। মেগ ল্যানিং ২৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন।

দ্বিতীয় জুটিতে বেশি রান আসেনি। আরেক ওপেনার অ্যালিসা হেলি ২৫ বলে ২৬ রান করে ড্যানিয়েল হেজেলের বলে বোল্ড হয়েছেন। তৃতীয় জুটিতে পেয়েছে ৫১ রান। জেস ক্যামেরন পাঁচটি চার ও একটি ছয়ের মারে ৩৪ বলে ৪৫ রান করেন। লিসা থালেকার অপরাজিত ২৩ এবং অ্যালেক্স ব্যাকওয়েল ১৩ রান নিয়ে আউট হন। সব মিলে অস্ট্রেলিয়া ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪২ রান করে।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইংল্যান্ড ৯ উইকেটে করে ১৩৮ রান। অসি অফ স্পিনার জেস জোনাসেন চার ওভারে ২৫ রান দিয়ে তিন ব্যাটারকে, আরেক অফ স্পিনার লিসা চার ওভারে ১৬ রানে দুটি এবং মিডিয়াম পেসার জুলিয়ে হান্টার ৩৬ রানে দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে টার্গেট ছাড়াতে দেয়নি।

ইংলিশ শিবিরে সবচেয়ে বেশি ২৮ রান করেছে তাদের ওপেনার অধিনায়ক চার্লট এডওয়ার্ডস। এছাড়া শারাহ টেলর ১৯, এরেন ব্রিন্ডলে ১৩, জেনি গান ১৯ এবং ড্যানিয়েল হ্যাজেল অপরাজিত ১৬ রান করেন।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার কামিন্স আর টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের এডওয়ার্ডস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ