1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত

গ্লোবাল টি-টোয়েন্টি : সাকিব নৈপুণ্যে মন্ট্রিয়েল টাইগার্সের দাপুটে জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮০ Time View

দেশ থেকে উড়াল দেয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আর সিরিজসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নতুন করে শুরু করলেন সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার দারুণ নৈপুণ্যে দাপুটে জয় নিশ্চিত করেছে মন্ট্রিয়েল টাইগার্স।
সারে জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে আলাদা করে নজর ছিল দেশের ক্রিকেট ভক্তদের। এদিকে কানাডার লিগে দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। আর দুজনের মধ্যে সাকিবই যেন সব আলো কেড়ে নিলেন। জাগুয়ার্সদের বিপক্ষে তার দল জিতেছে ৫ উইকেটে।
বল হাতে এদিন ছন্দে ছিলেন সাকিব। ম্যাচে ৪ ওভার বল করে ৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এমনকি জাতীয় দলের সতীর্থ লিটনকেও সাজঘরে ফিরিয়েছেন সাকিবই। ১১ বলে ৯ রান করে আউট হয়েছিলেন লিটন। তবে দলীয় অধিনায়ক ইফতেখার আহমেদ এবং ওয়ানডাউনে নামা জতিন্দর সিংয়ের ব্যাটে ভর করে ১৩৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় সারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ইফতেখার।
ব্যাট করতে নেমেও সাকিবের ঝড় দেখেছেন ভক্তরা। ওয়ানডাউনে নেমে সাকিব খেলেছেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরলেও এর আগে দলকে দিয়েছেন শক্ত ভিত। শেষ পর্যন্ত দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিংয়ের ২৮ রানের ইনিংসে ভর করে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মন্ট্রিয়েল টাইগার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ