1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

মেসির পিএসজি ছাড়ার কারণ জানালেন নেইমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫৩ Time View

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। তারকা এই ফুটবলারের পিএসজি ছাড়া নিয়ে রয়েছে নানা মন্তব্য। এবার, মেসির পিএসজি ছাড়া নিয়ে কথা বলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
নেইমার জানান, পিএসজিতে মাঠের পারফরম্যান্সে মেসি নিজের নামের প্রতি সুবিচার করলেও মাঠের বাইরে কঠিন সময় পার করতে হয়েছে এই আর্জেন্টাইনকে।
মেসিকে পিএসজি ছাড়ার কারণ জিজ্ঞেস করেন নেইমারও। সেই সময়ের কথা স্মরণ করে ব্রাজিলের তারকা ফুটবলার বলেন, ‘মেসিকে নিয়ে আমার মধ্যে সন্দেহ তৈরি হলে ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তিনি এর জবাবও দিয়েছেন।’
মেসির ক্লাব ছাড়া প্রসঙ্গে নেইমার আরও বলেন, ‘পিএসজিতে দুই বছরে মেসির পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তিনি সবকিছুই জিতেছেন। মেসি এমন কোথাও যেতে চেয়েছিলেন যেখানে তাকে সাদরে গ্রহণ করা হবে। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জীবন কাটাতে পারবেন। মায়ামিতে তার পরিবারও বেশ স্বস্তিতে থাকবে।’
এদিকে, গুঞ্জন উঠে ছয় বছর কাটানোর পর এই গ্রীষ্মেই পিএসজি ছাড়তে পারেন নেইমার। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবও ব্রাজিলের এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে। পিএসজির মূল তারকা এমবাপ্পের সঙ্গে মনোমালিন্য থাকায় নেইমার ক্লাব ছাড়তে পারেন এমন গুঞ্জন উঠে।
যদিও এখন অবধি ফরাসি ক্লাবটিতেই আছেন ব্রাজিলের তারকা এই ফুটবলার মেসির বিদায়ের ফলে আগামী মৌসুমে পিএসজির জার্সিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নেইমারকে। মেসির অনুপস্থিতিতে আগামী মৌসুমে নতুন এই চ্যালেঞ্জ কতটুকু পালন করতে পারেন নেইমার সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ