1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৬৬ Time View

তিন দিনের সফরে আগামী রোববার (২৩ জুলাই) ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ফুড সিস্টেম সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর।
বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী ইতালি সফর করবেন। ২৩ জুলাই তিনি রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যমতে, সফরের প্রথম দিন (২৪ জুলাই) প্রধানমন্ত্রী এফএও’র সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া একই দিন রোমভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর ইফাদ ও ডব্লিউএফপির নির্বাহী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’ এ অংশ নেবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন (২৫ জুলাই) শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘কো-অপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ