1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকাকে পাকিস্তানে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৭০ Time View

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকা হাসিবা নুরিকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে নিহত হন বলে জানা যায়।

রোববার (১৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউজ১৮।

এ ছাড়া বৈশ্বিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে গুলি করে হত্যা করা হয়েছে ৩৮ বছর বয়সী এই গায়িকাকে। এ শিল্পীর ঘনিষ্ঠ বন্ধুরা ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২১ সালে তালেবানদের হাত থেকে বাঁচতে পালিয়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেন হাসিবা। তারপর থেকে পেশোয়ারে ছিলেন তিনি। সেখানেই অজ্ঞাত বন্দুকধারী গায়িকাকে গুলি করে হত্যা করে। ঘটনার পরই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাকিস্তানি পুলিশ গায়িকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকাকে পাকিস্তানে গুলি করে হত্যা

প্রসঙ্গত, দেশ থেকে পালিয়ে পাকিস্তানে যাওয়ার পর তালেবান শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাসিবা। সাক্ষাৎকার দিতে গিয়েও একাধিকবার নিজ দেশের নারীদের দুর্দশার কথা বলেছেন। তালেবানরা কীভাবে নারীদের অত্যাচার করছে সে কথাও জানান তিনি।

সূত্র : দ্য স্টেটমেন্ট ডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ