1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ জন হাজি, মৃত্যু ১০৮ জনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৩ Time View

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০৮ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে রোববার (১৬ জুলাই) মারা গেছেন ১ জন। সর্বশেষ মারা যাওয়া হাজির নাম এম এ এস সাত্তার। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
রোববার (১৬ জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, রোববার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৬৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯টি।
এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১০৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৩ ও নারী ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৮৮, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।
গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ