1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

বিদ্যুৎ খাতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৬৬ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য দলগত উদ্যোগ ও তদারকি জোরদার করতে হবে।

রোববার (১৬ জুলাই) বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আরএডিপি শতভাগ বাস্তবায়ন বর্তমান প্রেক্ষাপটে বেশ ভালো। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। গ্রাহকদের সঙ্গে বিদ্যমান আস্থার সম্পর্ক আরও জোরদার করতে হবে। এ জন্য পরিকল্পনা মাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানো প্রয়োজন। মনে রাখতে হবে গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৭১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৩১৯ দশমিক ৭২ কোটি টাকা। আর্থিক ব্যয় ২৮ হাজার ৪০০ দশমিক ৩০ কোটি টাকা। আর্থিক অগ্রগতির হার ১০০ দশমিক ২৮ শতাংশ। সিলিং অনুযায়ী অগ্রগতি ১০১ দশমিক ৫৮ শতাংশ। ভৌত অগ্রগতি ১০০ শতাংশ। এর আগে ২০২১-২২ অর্থবছরেও আর্থিক অগ্রগতি ছিল ১০১ দশমিক ৯০ শতাংশ।

সভায় যুক্ত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আরইবির চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন এবং পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ