1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

মায়ামিতে পৌঁছেই পিএসজিকে ‘আনফলো’ করলেন মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে তার পার করা দুটি বছর খুব একটা ভালো যায়নি সেটি স্বীকার করেছিলেন মেসি নিজেই।

সেই ক্ষোভ থেকেই নতুন ঠিকানায় পাড়ি দিয়েই আগের স্মৃতি মুছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন খুদে জাদুকর।

মেসি মায়ামিতে পৌঁছেছেন দিন দুয়েক আগেই। চলতি সপ্তাহেই ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে তার। আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় নাম লেখানোর আগেই সদ্য সম্পর্ক ছিন্ন হওয়া পিএসজিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন মেসি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা ৪৭ কোটি ৮০ লাখ। অপরদিকে বিশ্বকাপজয়ী এই দলপতি অনুসরণ করতেন ২৮১টি অ্যাকাউন্ট। এখন তা একটি কমে হয়েছে ২৮০। মেসি যে একটি অ্যাকাউন্ট ‘আনফলো’ করেছেন সেটি হচ্ছে পিএসজির অফিসিয়াল অ্যাকাউন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছেই নিজের ঘর গোছানো শুরু করেছেন লিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে মেসির একটি ছবি।

সেখানে দেখা যাচ্ছে মেসি একটি শপিংমলে বাজার শেষ করে দাঁড়িয়ে আছেন কাউন্টারের সিরিয়ালে। তার আগে সেই শপিংমলে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

এর আগে গত বুধবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রে পৌঁছান মেসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ