1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

দেশে ফিরলেন ৩৩ হাজার ৬২৭ হাজি, মৃত্যু ৯৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৫৯ Time View

এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে, হজ শেষে ৩৩ হাজার ৬২৭ জন হাজি দেশে ফিরেছেন।
রোববার (৯ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৯টি।
গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।
অন্যদিকে সৌদি আরবে এ পর্যন্ত মোট ৯৬ জন হজযাত্রী/হাজি মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে পুরুষ ৭২ জন, মহিলা ২৪ জন। মক্কায় ৮০, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২, মুজদালিফায় ১ জন বাংলাদেশি মারা গেছেন বলে বুলেটিনে জানানো হয়। সর্বশেষ রোববার মমতাজ করিম (৫২), মো. নাজমুল আহসান (৬১), আক্তার উদ্দিন আহমেদ (৫৪) সৌদি আরবে মারা গেছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, মক্কার বাংলাদেশ হজ অফিসে রোববার রাত ১০টায় ধর্ম সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে একটি বিশেষ সভা হয়। সভায় বাংলাদেশ থেকে আসা হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, হজ প্রশাসনিক দলের সদস্য, হাবের সভাপতি, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ