1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে : আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৭ Time View

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করবে। কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’
আজ শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর পুলিশ লাইন্সে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।
অনুষ্ঠানে আইজিপি ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য ও বস্ত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ