1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

তামিমের অবসরে নিজেকে নির্দোষ দাবি করলেন পাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮২ Time View

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী ড্যাশিং এই ওপেনার।

তামিমের অবসরের পিছনে অনেকেই জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনের দায় দেখছেন। যা নিয়ে বোর্ডের কর্তাদের দিকে প্রশ্নের তীর ছুড়ছে ভারতসহ বিশ্বের অনেক দেশের মিডিয়া। তবে দেশসেরা ওপেনারের অবসরের পিছনে নিজেকে নির্দোষ দাবি করলেন বিসিবি প্রধান।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১০ টায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জরুরি সভায় বসেছিল বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ২ ঘণ্টা আলোচনার পর সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। সেখানে তিনি বলেন, তামিমের অবসরের পিছনে তার দায় থাকার প্রশ্নই ওঠে না।

পাপন বলেন, ‘তামিম আজকে মিডিয়াতে বলেছে সে অবসর নিছে। এটা আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত। ওর সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হয়। বিশেষ করে কোনো সিরিজ চলার আগে অধিনায়কের সঙ্গে তো হবেই। যেহেতু সে ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও ওর সঙ্গে আমার কথা হয়েছে। ও যে একাদশ বলেছে প্রথম ম্যাচে সেটিই খেলেছে। ফলে আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এই ধরণের সিদ্ধান্ত আসতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ