1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

ডিজনি তারকা কোকো লি আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১০৭ Time View

মারা গেছেন ডিজনি তারকা ও পপ-তারকা কোকো লি। কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন তিনি। একটা সময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েন যে, গলায় ফাঁস দেন। তারপর উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোমায় চলে যাওয়া এই শিল্পী আর চোখ খোলেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বোন ক্যারল ও ন্যানস।
কয়েক দশকের ক্যারিয়ারে অসংখ্যা হিট অ্যালবাম, সিনেমা এবং টেলিভিশন শোয়ে দেখা গেছে কোকো লিকে। সিএনএনকে তার বোনেরা জানিয়েছেন, রোববার কোকোর অবস্থা খুবই মুমূর্ষু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোমা থেকে জীবিত ফেরানো যায়নি তাকে। বুধবার মারা যান তিনি।
এ বছর ছিল কোকোর সংগীত ক্যারিয়ারের ৩০তম বর্ষ। তিনি আন্তর্জাতিক সংগীতে চীনা গায়কদের জন্য নতুন বিশ্ব উন্মোচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ কারণে চীনাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন বলেও জানিয়েছেন কোকোর বোনরা।
কোকো হংকংয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্রে। উচ্চ মাধ্যমিকের পর হংকংয়ে ফেরার সময় একটি গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। যেখান থেকে সংগীত ক্যারিয়ার শুরু হয় তার। ১৯৯০ দশকে এশিয়াতে সফলতা পান। লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়। ইংরেজি, ম্যান্ডারিন ও ক্যান্টনিজ ভাষায় অনেক অ্যালবাম প্রকাশ করেছেন কোকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ