1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সৌদি ক্লাব আল-আহলিতে নাম লেখালেন ফিরমিনো

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৬ Time View

সৌদি আরবের পেশাদার লিগে হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া এই তারকা ফরোয়ার্ড আল-আহলির সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।
৩১ বছর বয়সী ফিরমিনো আট মৌসুম লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে কাটিয়েছেন। এ সময়ের মধ্যে ৩৬২ ম্যাচে করেছেন ১১১ গোল। রেডদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে আল-আহলির পক্ষ থেকে তার আগমনের বিষয়টি প্রকাশ করা হয়েছে। সপ্তাহখানেকেরও কম সময় আগে সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে চেলসি থেকে দলে ভিড়িয়েছে আল-আহলি।
ইউরোপিয়ান লিগ থেকে একে পর এক তারকাদের ভিড়িয়ে প্রতিদিনই আলোচনার জন্ম দিচ্ছে সৌদি পেশাদার লিগ। গতকাল লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড কোচ হিসেবে আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন। জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল-নাসরেতে আসার পর একে একে এই লিগের শীর্ষ ক্লাবগুলো করিম বেনজেমা, এন’গোলো কান্তে, কালিডু কুলিবালিদের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ