1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নেইমারকে ৩৬ কোটি টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৮০ Time View

কয়েক দিন আগেই পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে রিও ডি জেনিরোতে নেইমার জুনিয়রের বানানো একটি প্রাসাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাকে ও তার বাবাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। এবার ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা ৩৬ কোটি টাকার জরিমানা করা হয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।
এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল। শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।
সাত বছর আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেছেন নেইমার। নাম যার নেইমার ম্যানসন। কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে ভালোই বিপাকে পড়েছেন তিনি।
২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে জায়গা কিনেন নেইমার। সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল এই বাড়ি নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লঙ্ঘন করেছেন নেইমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ