1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

২০২৩ ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার বাছলেন আর্জেন্টাইন কিংবদন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। যে ট্রফিটি পাওয়া যে কোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে এ ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে লুকা মদ্রিচ আর করিম বেনজামা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেয়া হবে ৬৭তম ব্যালন ডি’অর ট্রফি।
এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন।
বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এটি। ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। সে হিসেবে মাত্র চার মাস বাকি।
চলতি মৌসুমে গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লি হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনারা। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যদিয়ে মৌসুমে ট্রেবল জিতেছে সিটিজেনরা। তাই অনেকেই এগিয়ে রাখছেন হালান্ডকে।
তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন হালান্ড। তবুও ম্যানসিটি বস জানিয়েছেন এবারের ব্যালন ডি’অর ট্রফিটি তার শীষ্য হালান্ডের হাতেই দেখতে চান। তবে এটি পাওয়াটা সহজ হবে না মোটেও। কেননা তাকে প্রতিযোগিতা করতে হবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সঙ্গে।
এবার ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দ বাছলেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের ভাইস প্রেসিডেন্ট ও আর্জেন্টাইন কিংবদন্তী জেভিয়ের জেনেত্তি। সম্প্রতি তিনি নিজের পছন্দের কথা জানিয়েছেন গণমাধ্যমে। কথা বলেছেন প্ল্যানেটউইন৩৬৫ এর সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন কার হাতে দেখতে চান এবারের ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি। খবর ডেইলি পোস্ট
সাবেক আর্জেন্টাইন এ ফুটবলার চান এই বছরের ব্যালন ডি’অর তারই স্বদেশী বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতেই উঠুক। তিনি বলেন, আমি মনে করি মেসি এটা প্রাপ্য কারণ তিনি একজন পরম নায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আমার মতে, সে কয়েক বছর ধরে সেরা।
জেনেত্তি কথা বলেছেন মৌসুমের সেরা কোচের পুরস্কার কার হাতে যেতে পারে সে ব্যাপারেও। নিজের পছন্দ নিয়ে জেনেত্তি বলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সত্ত্বেও পেপ গার্দিওলা ট্রেবল জিততে সক্ষম হন যেখানে সিমোন ইনজাঘি কৌশলগত স্তরে খুব ভাল ছিলেন। তারপরে কার্লো আনচেলত্তি, সর্বদা খুব জ্ঞানী এবং শান্ত, এবং লুসিয়ানো স্পালেট্টি নাপোলির সঙ্গে যা করেছিলেন তার জন্য ।
তবে ব্যালন জিততে হলে মেসিকে লড়াই করতে হবে হালান্ডের সঙ্গে। মেসি বিদায়ী মৌসুমে পিএসজির হয়ে ৩৯টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। মেসি পিএসজির হয়ে লিগ ওয়ান ও ট্রফি দেস চ্যাম্পিয়ন ছাড়াও জিতেছেন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা ফুটবল বিশ্বকাপ। আর হালান্ড ৫৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ