1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ঢাকায় আসছে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View

ঈদুল আজহার রেশ এখনও কাটেনি। তবে এমন আমেজের মধ্যেই সাদা বলের সিরিজ খেলতে শনিবার (১ জুলাই) ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছেন রশিদ-নবিরা।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরপরই দেশে ফিরে যায় আফগানরা। ঈদের ছুটি শেষে এবার বাকি সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, শনিবার (১ জুলাই) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রশিদ-নবিরা। এদিন রাতে ঢাকাতেই থাকবেন তারা। পরদিন (২ জুলাই) সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন সফরকারীরা। একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিরাও চট্টগ্রামে যাবেন। তবে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি দল দুটি।

জানা গেছে, আগামী সোমবার (৩ জুলাই) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ