1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭

বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৬২ Time View

দেশের বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাজ্যে তার মৃত্যু হয়।

অভিনেত্রীর মেয়ে নাভিন ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লিখেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ রাতে মারা গেছেন। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন মেয়ে।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা নিজের ফেসবুকে মিতা চৌধুরীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে বলেন, আমার প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করে ছিলাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাট্য অভিনেতা ও নাট্য নির্দেশক আল মনসুর বলেন, মিতা চৌধুরী এমনই একজন শিল্পী, যাকে অনুজরা আদর্শ হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করেননি কখনই। তার শৈল্পিক ভাবনা ও সৃষ্টিশীলতা সব সময় অনুপ্রেরণা জোগায়। বরেণ্য নির্মাতা আবদুল্লাহ আল-মামুনের ‘অয়নান্ত’ নাটকের অভিনয়ের সুবাদে মিতা চৌধুরীর সঙ্গে প্রথম পরিচয়। পরে বন্ধুত্ব। তিনি হুট করে এভাবে চলে যাবেন তা কল্পনাও করতে পারিনি।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন।

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ