1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

ইংল্যান্ড যুব দল আসছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ২০৪ Time View

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় আসছে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল।

১৭ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইংলিশ যুব ক্রিকেট দল। পরে টানা সাতটি ওয়ানডে খেলবে চারটি ভেন্যুতে। ২০, ২১ এবং ২৪ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার পর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাকি দু’টি ওয়ানডে। ২৮ এবং ৩০ জানুয়ারি হবে সিলেটের ম্যাচ দুটি। ঢাকা হবে শেষ দুটি ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর ৫ ফেব্রুয়ারি হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

ইংলিশ দলের বেশিরভাগ ক্রিকেটারই কাউন্টি ক্রিকেটে খেলেন। ১৫ জনের দলে অধিনায়ক কেন্টের অ্যাডাম বল, মুহাম্মদ আবিদ, শোজায়ার আলী, ড্যানিয়েল বেল, বেন ফক্স, গ্যাভিন গ্রিফিথ, ব্রেট হাটন, অনিশ কাপিল, স্যাম কেলসাল, জ্যাক লিনিং, ক্রেগ ওভারটন, জেমি ওভারটন, র‌্যামি সিং, কিশেন ভেলানি ও স্যাম উড।

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ