1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

পুলিশের ১০ অতিরিক্ত এসপি ও এএসপিকে বদলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৬২ Time View

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ সোমবার (২৬ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সই করা এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনে, সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল আনোয়ারকে এপিবিএনে ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.ফরিদ আহম্মেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ পদমর্যাদার পাঁচ কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেলে, ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে, সিআইডির এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবীদ্বার সার্কেলে, পুলিশ সদরদপ্তরের এএসপি মো. আবুল হোসাইনকে র্যাবে এবং মাদারীপুরের এএসপি (অপস) মো. মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ