1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

প্রতারণার শিকার ৫৩৮ হজযাত্রীকে সৌদি পাঠানো হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬৮ Time View

এসএম ট্রাভেলসের প্রতারণার শিকার হওয়া ৫৩৮ জন হজযাত্রীকে অবশেষে সৌদি পাঠানো হচ্ছে। তিন ধাপে তাদের সৌদি পাঠানোর উদ্যোগ নেয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
এর মধ্যে দুই ধাপের পর সর্বশেষ ধাপে বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩ শতাধিক যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদিতে যাচ্ছেন। ঢাকার হজ অফিস ও হাব সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বুধবার দুপুরে বলেন, তিন ধাপে এসএম ট্রাভেলসের হজযাত্রীরা সৌদি পাঠানো হয়েছে। আজ সন্ধ্যায় ৭টার সময় তিন শতাধিক হজযাত্রীকে সৌদিতে পাঠানো হচ্ছে।
তিনি জানান, কোনো হজযাত্রী বিপদে পড়লে তার পাশের দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই হাব এ উদ্যোগ নিয়েছে। হজযাত্রীদের ভিসা, টিকিটসহ সব ধরনের সহযোগিতা আমরা করেছি। তারা হজে যেতে পারছেন এটাই সুসংবাদ।
জানা গেছে, এর আগে দুটি ফ্লাইটে সৌদি গেছেন এ এজেন্সির ২২৭ জন। আজকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং- বিজি-৪০০৯ ফ্লাইটে সন্ধ্যা ৭টার ফ্লাইটে সৌদিতে যাবেন বাকিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা হজ ক্যাম্পে ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দরে অবস্থান করছেন।
জানা গেছে, চলতি মৌসুমে এসএম ট্রাভেলস থেকে ৫৩৮ হজযাত্রীর হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ৭৫ জনের ভিসা হয়েছে। ৯০ জনের টিকিট কনফার্ম হওয়ার পর গত ১৪ জুন (বুধবার) থেকে এজেন্সির মালিক শাহ আলম পালিয়ে যান। এসব হজযাত্রীদের বিমান টিকিটের টাকা জমা ছিল। এছাড়া সৌদি আরবের হোটেল ভাড়া প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বুকিং করা ছিল। ভিসা ফি বা অন্যান্য খরচ যা প্রয়োজন হজযাত্রীদের কোনো পরিশোধ বকেয়া ছিল তা হাব সম্পন্ন করে হজের পাঠানোর উদ্যোগ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ