1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫৯ Time View

ঈদুল আজহা শেষে রাজধানীতে যারা ফিরে আসবেন তাদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার (২১ জুন) থেকে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। তবে এবারই প্রথম অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। একসঙ্গে সব টিকিট প্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এবার এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হবে। এছাড়া যেহেতু ২৯ জুন ঈদ হবে, তাই ১ জুলাইয়ের টিকিট ২১ জুন বিক্রি করা হবে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আগেই জানিয়েছেন, এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।
তিনি আরও জানান, এবারও শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হবে। টিকিট যার ভ্রমণ তার এই নীতি মেনেই ভ্রমণ করতে হবে। ঈদ যাত্রা অগ্রিম টিকিট রিফান্ড/ফেরত দেওয়া যাবে না। ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে দেওয়া হবে। একজন যাত্রী শুধুমাত্র ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ