1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার নিরাপত্তা নিশ্চিত করুন: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২
  • ১০৭ Time View

দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেইসাথে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোয় বৌদ্ধমন্দির ও জনগণের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ অন্তর্বর্তী আদেশ দেন।

আদালত তার আদেশে বলেছেন, দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকারকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী এসব ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বিচারকরা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।

উল্লিখিত এলাকাগুলোর জনগণের নিরাপত্তা দিতে প্রশাসন কেন ব্যর্থ হলো তার জবাব দিতে সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সাবাজারের ডিসি ও এসপি, চট্টগ্রামের ডিসি ও এসপি, রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া আদালত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও সংবিধানে সমানাধিকার ক্ষুণ্ন হওয়ায় উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

একই ঘটনায় গত মঙ্গলবার হাইকোর্টের একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রামুর স্থানীয় বাসিন্দা অ্যাড. জ্যোতির্ময় বড়ুয়া।

গত শনিবার, রোববার রাতে রামু, উখিয়া, টেকনাফ ও  পটিয়ায় বৌদ্ধমন্দির ও বসতবাড়িতে হামলা, অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় মামলা ও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ