1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন বদলে গেছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৬৭ Time View

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বদলে গেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৪ বছর আগে দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।
আজ সোমবার (১৯ জুন) প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্তৃক আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কসমেটিকস উন্নয়নে বিশ্বাসী নন, তিনি টেকসই উন্নয়নে বিশ্বাসী। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, একসময় শিল্প খাত থেকে জিডিপির পরিমাণ ৬ শতাংশের নিচে ছিল, এখন তা ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ১০০টি শিল্পাঞ্চল তৈরির ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই টিপ্পনী কেটেছিলেন। আজ ২৫-৩০টা শিল্পাঞ্চল তৈরি হয়ে গেছে। সবগুলো শিল্পাঞ্চল তৈরি হলে আমরা শিল্পোন্নত দেশে পরিণত হব।
মন্ত্রী বলেন, আমাদের একটি সমস্যা হলো, আমরা উন্নয়ন দেখেও দেখি না; বরং সমালোচনা করি। আমাদের ভুলত্রুটি আছে, কোনো সরকারই শতভাগ নির্ভুল নয়। তবে ভুলত্রুটি শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে। গণমাধ্যম কর্মীদের বলতে চাই, সমালোচনা করার পাশাপাশি যেন সফলতার কথাও উঠে আসে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, উদ্যোক্তা আঁখি সিদ্দিকা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ