1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭১ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, মিয়ানমারে সশস্ত্র সংঘাতের অবসান এবং নির্বাচনের মাধ্যমে একটি বেসামরিক প্রশাসনে শান্তিপূর্ণ উত্তরণের জন্য আসিয়ানসহ আঞ্চলিক দেশগুলোর সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। তিনি ১৩ থেকে ১৪ জুন নরওয়ের অসলোতে জেনেভাভিত্তিক সেন্টার ফর হিউম্যানিটারিয়ান ডায়ালগের সহযোগিতায় নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী অসলো ফোরামে এ মতামত তুলে ধরেন।
আজ শুক্রবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সংঘাত, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য পটভূমিতে তাদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করে নেওয়ার জন্য এ ডায়ালগের আয়োজন করা হয়। এতে ১০০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞরা যোগ দেন।
ফোরামে ভূ-রাজনৈতিক হটস্পটগুলোতে কূটনৈতিক উন্নয়ন, বিশেষ করে ইউক্রেন, সুদান, ইয়েমেন এবং মিয়ানমার, আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়াসহ অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় সংঘাত প্রতিরোধ বা অবসানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
অসলো ফোরাম ২০২৩ নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর দ্বারা উদ্বোধন করা হয়। এতে অন্যদের মধ্যে নরওয়ে, ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ডের আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে যোগ দেন। ১৩ থেকে ১৪ জুন অসলো সফরের সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নরওয়ের মৎস্য ও মহাসাগর নীতিবিষয়ক মন্ত্রী বিজারনার সেলনেস স্কজারান এবং পররাষ্ট্রবিষয়ক স্টেট সেক্রেটারি এরলিং রিমেস্টাডের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ