1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৭৩ Time View

‘উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করুন। দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুদককে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ